শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’

১৬২টি মডেল মসজিদ নির্মাণে সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশের মধ্যে বিভিন্ন জেলা উপজেলায় ১৬২টি মডেল মসজিদ নির্মাণে স্থানীয় সরকার বিভাগ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানা যায়।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের জমি ব্যবহার সংক্রান্ত এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। মসজিদকে আমাদের ধর্মে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থনার জন্য সবাই মসজিদে একত্রিত হয়। যেখানে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তারই ধারাবাহিকতায় মডেল মসজিদগুলো নির্মাণের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, মসজিদ নির্মাণের স্থান এমনভাবে নির্ধারণ করতে হবে যেখানে লোক সমাগম বেশি হয়। এতে করে মানুষ ধর্মীয় কাজে সহজে অংশগ্রহণ করতে পারবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক সচিব মসুহাম্মদ আনিছুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ