বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

১০ মার্চ ৮৭ উপজেলা পরিষদ নির্বাচন: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইলেকশন কমিশন (ইসি)।

আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ও বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

এছাড়া কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মার্চ সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংরক্ষিত আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি ও বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

-এটি