বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

সিরিয়ায় ভবন ধসে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে চার শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।

গতকাল শনিবার সালাহে দীন এলাকায় এ ঘটনা ঘটে। ধসে পড়া ভবনটি থেকে শুধু একটি শিশু রক্ষা পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সালাহেদ্দিন এলাকাটি ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকাকালে সেখানে হাজার হাজার বোমাবর্ষণ করেছিল সিরিয়া ও রাশিয়া। বিদ্রোহীরা চলে যাওয়ার পর এলাকাটির নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার সরকারি বাহিনী।

পুনঃনির্মাণ এখনো তেমনভাবে শুরু না হওয়ায় স্থানীয় লোকজন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতেই আশ্রয় নিয়েছে। সালাহেদ্দিন এলাকার আরও বেশ কয়েকটি ভবন ধসে পড়ার ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১৭ সালে জাতিসংঘের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাওয়া তথ্যমতে, যুদ্ধে আলেপ্পোর ৩৫ হাজারেরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ