বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

মিসরের কবরস্থান থেকে ফেরাউন আমলের ৪০টি মমি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের একটি কবরস্থান থেকে ৪০টি মমি উদ্ধার হয়েছে। মমিগুলি ফেরাউনের আমলের বলে জানিয়েছেন দেশটির পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী।

গার্ডিয়ানের বরাতে জানা যায়, পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী খালেদ এল এনানি জানান, প্রাপ্তবয়স্ক, শিশু ও পশুদের মমিগুলি মাটিতে শোয়ানো অবস্থায় ছিল।

মাটির ক্ষয়ে যাওয়া কফিনে করে ওই মমিগুলি ভূগর্ভে রাখা ছিল সযত্নে। তিনি বলেন, ‘‌মোট ৪০টি মমি উদ্ধার হয়েছে।’‌

পুরাতত্ত্ববিদ রামি রসমি আরো বলেন, ‘‌১২টি শিশু ও ৬টি পশু সহ ৪০টি মমি উদ্ধার হয়েছে। এই মমিগুলির মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষরাও রয়েছে।’‌

মিসরে যখন এ মমি পদ্ধতি চালু হয়, তা সবচেয়ে বেশি দেখা গিয়েছিল টলেমির রাজত্বকালে। এরপর এই রাজত্ব সামলেছেন আলেকজান্দ্রার দ্য গ্রেট। ৩২৩ থেকে ৩০ খ্রীষ্ট জন্মের পর এই মমি প্রথা দেখা গিয়েছিল সেখানে।

গত বছর ফেব্রুয়ারির শেষের দিকে উদ্ধার হয় এ মিনিয়া কবরস্থল। গবেষকদের অনুমান, এ মমিগুলি কোনো ছোট পরিবারের সদস্যদের। ৯ মিটার নীচে ভূগর্ভে দু’‌টি সমাধি উদ্ধার হয়েছে। মোট ছ’‌টি ঘরে এই দেহগুলি রাখা ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ