সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখবেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রে দেশের বেশ কিছু কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার (৩ জানুয়ারি) রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

দীপু মনি বলেন, ‘গতকালের পরীক্ষায় যে সব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া দরকার ছিল, ইতোমধ্যেই নেওয়া হয়েছে।'

আর এসব কেন্দ্রে কী হয়েছে তার জন্য প্রতিবেদন চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 'সব বিষয় দেখছি।'

প্রশ্নফাঁসে প্রশাসন কড়া অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রশ্নফাঁস রোধে যা যা করা প্রয়োজন, সব করা হচ্ছে। আশা করি, আর প্রশ্নফাঁস হবে না।'

এসময় তিনি প্রশ্নফাঁস রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ