বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজের তৈরি নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। সমুদ্র থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি গত শনিবার প্রদর্শিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটির নাম হোবেইজাহ। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির উপস্থিতিতে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শন করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির ভাষ্য অনুযায়ী, স্থানীয় প্রযুক্তিতে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ইরান।

ইরানের কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, সফলভাবে ক্ষেপণাস্ত্রটির পরিক্ষা চালানো হয়েছে। তাছাড়া এই ক্ষেপণাস্ত্রটি সবনিম্ন অবস্থান থেকে উড়তে সক্ষম এবং সঠিকভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আন্তর্জাতিক অবরোধের মুখে ইরান স্থানীয়ভাবে বেশ কিছু অস্ত্র আর ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ