বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

৫০ দেশের অংশগ্রহণে কাতারে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের কাতারা কালচারাল ইন্সটিটিউটের বরাতে জানা যায়, কাতারা অ্যাওয়ার্ড ৩য়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ৫০টি দেশের ১৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে বলে জানা যায়।

কাতারের কাতারা কালচারাল ইন্সটিটিউটের প্রধান খালেদিন ইব্রাহিম সালিতি বলেন, কাতারা অ্যাওয়ার্ড ৩য়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার জন্য ১৬টি আরব দেশে থেকে ১৩২৯ জন এবং ৩৪টি অ-আরব দেশ থেকে ৩৭১ জন প্রতিনিধি তাদের কুরআন তিলাওয়াতের অডিও ফাইল উক্ত প্রতিযোগিতার সচিবালয়ে প্রেরণ করেছেন।

তিনি বলেন, এরমধ্যে শুধুমাত্র মিশর, সুদান ও সোমালিয়া থেকে ৫৪২ জন প্রতিযোগী রয়েছে। বিগত বছরের মত এই প্রতিযোগিতায়ও তাজবিদের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক প্রতিযোগীকে নিজস্ব দুইটি তিলাওয়াতের অডিও ফাইল প্রেরণ করতে হবে। প্রত্যেকটি অডিও ফাইল যেন ৬ মিনিটের অধিক না হয়।

‘কাতারা অ্যাওয়ার্ড’ ৩য়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক সাইয়্যেদ খালেদ আব্দুর রাহিম আস-সাইয়্যেদ এই ব্যাপারে বলেন, এসকল প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতার বিচারক মণ্ডলী ১০০ জন প্রতিযোগীকে পরবর্তী পর্বে অংশগ্রহণ করার জন্য নির্বাচন করবেন।

উক্ত প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় শীর্ষ স্থানী উত্তীর্ণ ১০০ জনকে স্ব-শরীরে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হবে।

সাইয়্যেদ খালেদ আব্দুর রাহিম আস-সাইয়্যেদ বলেন: উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসে ২৬টি চ্যানেলে সম্প্রচার করা হবে।

তিনি বলেন, ‘কাতারা অ্যাওয়ার্ড’ ৩য়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় মোট ছয় জন দক্ষ বিচার উপস্থিত থাকবেন এবং প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করবেন।

কাতারের কাতারা কালচারাল ইন্সটিটিউটের প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিযোগিতার পুরস্কারের জন্য ‌‌১৫ লাখ কাতারি রিয়াল ধার্য করা হয়েছে।

এরমধ্যে প্রথম স্থানে উত্তীর্ণকে ৫০০ লাখ কাতারি রিয়াল, দ্বিতীয় স্থানে উত্তীর্ণকে ৪০০ লাখ কাতারি রিয়াল, তৃতীয় স্থানে উত্তীর্ণকে ৩০০ লাখ কাতারি রিয়াল, চতুর্থ স্থানে উত্তীর্ণকে ২০০ লাখ কাতারি রিয়াল এবং পঞ্চম স্থানে উত্তীর্ণকে ১০০ লাখ কাতারি রিয়াল প্রদান করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ