শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

মার্কিন সেনারা আফগান ছাড়লেই ইসলামি শাসনব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা আফগানিস্তান ছাড়লে দেশটিতে ইসলামি শাসনব্যবস্থা কায়েমের পথ খুলে যাবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

আফগান মার্কিন চলমান শান্তি আলোচনায় মার্কিন প্রশাসনকে আন্তরিক মনে হচ্ছে বলেও মনে করেন তিনি।

জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নীতিগত অবস্থানের ওপর একটি সমঝোতা হয়েছে। এখন আমেরিকা যদি এ সমঝোতা বাস্তবায়ন করে এবং তারা যদি সততার সঙ্গে পদক্ষেপ নেয় ও সমঝোতার ওপর টিকে থাকে তাহলে ইনশাল্লাহ আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান হবে খুব তাড়াতাড়ি।

জবিউল্লাহ মুজাহিদ আরো বলেন, ট্রাম্প প্রশাসন বেশ আন্তরিক এ বিষয়ে।

রয়টার্সের ওই প্রতিবেদনের বরাতে আরো জানা যায়و তালেবান মুখপাত্র দাবি করেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইসলামি শাসনব্যবস্থা কায়েমের পথ খুলে যাবে সিগগিরই।

অপরদিকে তালেবানরা এককভাবে ক্ষমতা দখল করতে চায় বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়ে জবিউল্লাহ মুজাহিদ বলেন, কাবুল সরকার সহযোগিতা করলে কোনো যুদ্ধ কিংবা দ্বন্দ্বের প্রয়োজন হবে না আমাদের।

সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ