সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

টঙ্গীতে আগুনে পড়লো ৪ তুলার গুদাম ও ১২ ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি তুলার গুদাম ও ১২টি বস্তির ঘর পুড়ে গেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে টঙ্গীর মধ্যআচিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, রাতে টঙ্গীর মধ্য আচিরপুর এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় পাশের আরও তিনটি তুলার গুদাম এবং বস্তিতে আগুন লেগে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে রাসেদ চৌধুরী, লিয়ন চৌধুরী ও লাভলী আক্তারের মালিকানাধীন তুলার ৪টি গুদাম এবং বস্তির ১২টি ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত জানা যায়নি বলেও জানান স্টেশন অফিসার কবিরুল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ