সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

‘কৃষক ক্ষতিগ্রস্ত হলে টেন্ডারবাজ, দূর্নীতিবাজদের উন্নয়ন হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পরেও কৃষকরা ফসল উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হতে থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না। এতে বেকারত্ব দূর হবে না। অশিক্ষা দূর হবে না।

দেশের বৃহত্তর অংশ সুবিধা বঞ্চিত থেকেই যাবে। তিনি কৃষকের কান্না বন্ধ করে তাদের মুখে হাসি ফোটাতে ইসলামী কৃষক-মজুর আন্দোলনের ১৫ দফা দাবী বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহবান জানান।

আজ শনিবার বিকেলে ইসলামী কৃষক-মজুর আন্দোলন ঢাকা মহানগরীর ডেমরা থানা শাখা আয়োজিত ডেমরার অর্পিতা কমিউনিটি সেন্টারে নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইসলামী কৃষক-মজুর আন্দোলন ডেমরা থানা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ জেহাদীর সভাপতিত্বে ও মুহাম্মদ আসাদুজ্জামান আসাদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন,ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ হারুন অর-রশীদ প্রমূখ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, একজন কৃষক অনেক সময় শ্রম অর্থ ব্যায় করে ফসল উৎপাদন করার পরেও তারা ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়েই যাচ্ছে। সরকার এসব বিষয় সম্পর্কে অবহিত থাকার পরেও কৃষকের লোকসান বন্ধ করতে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এ অবস্থা চলতে থাকলে কৃষকরা অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে নামতে বাধ্য হবে।

শহিদুল ইসলাম কবির বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত। যে কারণে মাঠ পর্যায়ের কৃষি উন্নয়ন কর্মর্তারা দায়িত্ব পালনে অবহেলা করছে, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নগরে হকার বৃদ্ধি পাচ্ছে।

গ্রামের লোকেরা শহরে ভীর জমাচ্ছে। নগর জীবন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। তিনি বলেন, কৃষক ফসল উৎপাদন করে লাভবান হলে নগর জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। পথে পথে কোনো হকার থাকবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ