শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’

স্কুল-মাদরাসার শিক্ষকরা কোচিং না ছাড়লে চাকরি হারাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্নফাঁস রোধ ও প্রতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের কঠোর হচ্ছে সরকার। কোচিং বাণিজ্য বন্ধ করতে উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সারাদেশে কোচিং সেন্টার এবং এর সঙ্গে জড়িত শিক্ষকদের তালিকা করা হয়েছে বলে জানা গেছে।

গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী, সারাদেশে আড়াই লাখ কোচিং সেন্টারে প্রায় দুই লাখ শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত। এর মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় ২০ হাজার কোচিং সেন্টার, এতে জড়িত ৫০ হাজার শিক্ষক।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, সর্বশেষ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ১৮০টি। এর মধ্যে স্কুল ১৬ হাজার ১৯৭টি, কলেজ দুই হাজার ৩৬৫টি এবং মাদরাসা ৭ হাজার ৬১৮টি।

এসব প্রতিষ্ঠানে ৩ লাখ ৬০ হাজার ৬৪৮ জন শিক্ষক কর্মরত। এর মধ্যে যেসব শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত, তাদের বরখাস্ত করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরি এ বিষয়ে দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোয়েন্দা সূত্র মতে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের (প্রধান শিক্ষক, অধ্যক্ষ) কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের প্রথমে সতর্ক করা হবে। তারপরও কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তাদের সংশ্লিষ্ট স্কুল, কলেজ ও মাদরাসা থেকে চাকরিচ্যুত করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ