মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮


সৌদিতে বাংলাদেশির গলা কাটা লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদিতে আরবের এক বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আনোয়ার হোসেন (৪২)।

আজ বুধবার শহরের ২০ কিলোমিটার অদূরে জুবাইল শহর থেকে তার মৃতদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ারের রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করা হয়েছে।

মৃত আনোয়ার হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত ফটিক বেপারি।

নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার বলেন, ‘গত মঙ্গলবার রাতে আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন ভাই। বুধবার দুপুরে সৌদি পুলিশ একটি মরুভূমি থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ