সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

শ্রমিকরা যে কোনো অভিযোগ জানাতে পারবেন ১৬৩৫৭ হেল্পলাইনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম পরিস্থিতি, ঘোষিত মজুরি বাস্তবায়ন এবং যেকোনো পরিস্থিতি জানানোর জন্য ‘১৬৩৫৭’ হেল্পলাইন সেবা চালু করেছে।

এ সেবার আওতায় কর্মক্ষেত্রে নিয়োজিত শ্রমিক কোনো চার্জ ছাড়াই দিনরাত ২৪ ঘন্টা তাদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পে‌লে সংশ্লিষ্টরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠা‌নে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এই হেল্প লাইন সেবার উদ্বোধন করেন।

পাঁচ ডিজিটের ‘১৬৩৫৭’ হেল্পলাইন এরই মধ্যেই চালু হয়েছে বলেও জানান তারা।

হটলাইন উদ্বোধন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত তৈরি পোশাক শিল্প খাতে সমন্বিত শ্রম-ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এতে সভাপতিত্ব করেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি আয়ের প্রধান খাত এই গার্মেন্টসের জন্য ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন একটি কঠিন কাজ। কারণ সব মালিকের সক্ষমতা সমান নয়। তারপরও মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে আর কোনো অস্থিরতা সৃষ্টি হোক আমরা তা চাই না।

তিনি আরোও বলেন, এ কমিটির সদস্যরা কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই বা চাকরিচ্যুতির ঘটনা ঘটলে আইনানুগভাবে নিষ্পত্তি করবে। কোনো বিশৃঙ্খলা দেখা দিলে কারখানায় যাবেন এবং মালিক-শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবেন।

এ কমিটির সদস্যরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য মালিকদের সাথে আলোচনা করে প্রতিটি কারখানায় ফোকাল পয়েন্ট নির্ধারণ করবেন। সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রণালয়ে নিয়মিত প্রতিবেদন পাঠাবেন বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ