শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

মিয়ানমারে বিদ্রোহ দমনে সেনাদের এলোপাথারি গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার রাখাইন রাজ্যে বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গ্রামে গ্রামে এলোপাথারি গুলি বর্ষণ করেছে বলেও জানা যায়।

গতকাল বুধবার রাখাইনের একটি এলাকায় সেনাবাহিনীর ওপর আরাকান আর্মির অতর্কিত হামলার পর দুই শতাধিক সেনাসদস্য গুলি করতে করতে গ্রামের ভেতরে ঢুকে পড়ে।

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আরাকান আর্মি জানায়, মিয়ানমারের সেনাবাহিনী বনের ভেতর অন্তত ৭০টি কামানের গোলা নিক্ষেপ করেছে। এসব গোলার মধ্যে কয়েকটি গিয়ে গ্রামের কাছে পাহাড়ের ওপর পড়েছে।

রাখাইনের রাথেডোয়াং শহরতলিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অধিবাসীদের বসতবাড়ি থেকে উৎখাত করে তাতে অবস্থান নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে তারা গ্রামে প্রবেশ করে।

অভিযানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেছে সরকারি বাহিনী। আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইটে অভিযানের বিষয়টি নিশ্চিত করে তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ