সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

‘গোল্ডেন রাইস’ আনছে বাংলাদেশ সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধানের নতুন জাত ‘গোল্ডেন রাইস’ উন্মুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। শিগগিরই উন্মুক্ত করা হবে। সাধারণ মানুষের ভিটামিন-এ’র ঘাটতি পূরণে এই ধান আনা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট (ব্রি) ও ইরি মিলে গোল্ডেন রাইস আবিষ্কার করেছে। এটা এখন আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের অপেক্ষায় আছে। এটা যাতে তাড়াতাড়ি রিলিজ হয় সে ব্যাপারে আলাপ হচ্ছে।

কৃষিমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে আমেরিকার ড্রাগ অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই চালের ক্লিয়ারেন্স দিয়েছে। কানাডা ও অস্ট্রেলিয়ারও এটার ক্লিয়ারেন্স দিয়েছে যে, গোল্ডেন রাইস নিরাপদ, শরীরের জন্য এতে কোনো ঝুঁকি নেই, এটা নিরাপদ।

তিনি বলেন, বিআর-২৮ ও বিআর-২৯ এর মতোই গোল্ডেন রাইসের উৎপাদন পাওয়া যাবে। চালটার রং হবে গোল্ডেন। খরচ সাধারণ চালের মতোই হবে। অতিরিক্ত খরচ হবে না।

এশিয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ইরির একটা বিরাট অবদান রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের গরিব মানুষ অনেক সময়ই পুষ্টিকর খাবার খেতে পারে না। যেখানে ভিটামিন-এ একটা বিরাট সমস্যা। আর এই চালে ভিটামিন-এ পাওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ