বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’ ঘুমের সময় বালিশের পাশে মোবাইল রাখা কতটা নিরাপদ? ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা

কাতারের ১ হাজার ৩শত মসজিদে বাংলাদেশি মুয়াজ্জিন ও ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতারের বিভিন্ন মসজিদে মুয়াজ্জিন ও ইমামতি পেশায় প্রায় ২ হাজার ৪শর মতো মসজিদে প্রায় ১ হাজার ৩শ’ বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন বর্তমানে কর্মরত রয়েছেন বলে জানা যায়।

কাতারিদের কাছে মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি ইমাম-মুয়াজ্জিন বেশ সম্মানিত ব্যক্তি। শুদ্ধ উচ্চারণে কুরআন তেলওয়াতের কারণে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে করেন প্রবাসী ইমামরা।

বাংলাদেশিদের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি সেদেশের নাগরিকদের কাছে তুলে ধরা ইমাম মুয়াজ্জেমদের দায়িত্ব বলে মনে করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, সব ধর্মের মানুষ মিলে মিশে আমরা যেমন বাস করছি। তাদের মাধ্যমে তাদের আচরণের মাধ্যমে তাদের লেকচারের মাধ্যমে তাদের কথা বার্তার মাধ্যমে এই ম্যাসেজ তারা কাতারের সরকার থেকে শুরু করে জনগণের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে এবং এটা আমাদের মূল্যেবোধ, এবং কাতারে শান্তি প্রিয় জাতি হিসেবে আমাদের ইমেজ বাড়বে।

কাতারে মেধা, আচরণ, মনোমুগ্ধকর তিলাওয়াত, শুদ্ধ আরবি ও অন্যান্য সাফল্যের কারণে বাংলাদেশি ইমাম-মুয়াজ্জিনদের ব্যাপক চাহিদা রয়েছে।

ওই দেশেল ইমামরা জানান, কাতার দেশের যে নাগরিক আছেন তাদের মতোই আমাদের তার সম্মান করেন। অধিকাংশ মসজিদের মধ্যে বাংলাদেশি ভাইয়েরা ইমাম ও মুয়াজ্জিন হিসেবে কর্মরত রয়েছেন। রাস্তায় চেকিং করা হলে সবাইকে তারা চেক করে। কিন্ত এদেশের ইমামদের তারা ছেড়ে দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ