রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

উপজেলা নির্বাচন, কী করবে ইসলামপন্থীরা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান

একাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান হতে পারতো, কিন্তু হয়নি। দেশে রাজনীতির স্বাভাবিক ধারা ফিরে আসেনি। নির্বাচনের পরে বিরোধী দলগুলো কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামেনি। নামার চেষ্টা করতেও দেখা যায়নি।

নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে কেউ একটা মিছিল কর্মসূচিও ঘোষনা করেনি। সব কিছু কেমন যেনো স্থবির হয়ে আছে। এমনকি সরকার দলেও বিজয়ের উল্লাস নেই। সোহরাওয়ার্দীতে আনুষ্ঠানিকতার বাইরে তাদের মধ্যেও কোনো ‘প্রাণ’ নেই। হয়তো এমন ‘আত্মবিদাড়িত বিজয়’ দলটির সচেতন মহল প্রত্যাশা করেনি।

জাতীয় নির্বাচনের ধকল কাটতে না কাটতেই ইলেকশন কমিশন ঘোষণা করেছে ফেব্রুয়ারির শেষে ঢাকা উত্তরের সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্চ মাস থেকে শুরু হবে উপজেলা নির্বাচন।

৪৯২টি উপজেলা পরিষদের মধ্যে ৫ ধাপে ৪৬০টিতে নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা জানানো হয়েছে। বিএনপি আনুষ্ঠানিক ভাবে বলে দিয়েছে, দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না।

কিন্তু দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কী ভাবছে? তারা কী এ সরকারের অধীনে উপজেলা পরিষদ নির্বাচন এবং ঢাকার সিটি নির্বাচনে অংশগ্রহণ করবে? নাকি বিএনপিকে অনুসরণ করে নির্বাচন থেকে সরে দাঁড়াবে?

ইসলামি আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম উপজেলা নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে সরাসরি কিছু না বললেও সাম্প্রতিক এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমান সরকার এবং তার অনুগত নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

এদিকে আমিরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন প্রথম আলোকে বলেছেন, এ সরকারের অধীনে সকল নির্বাচন ইসলামি আন্দোলন প্রত্যাখান করতে চায়।

রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, দেশের ইসলামপন্থী রাজনীতি এবং বিএনপি আওয়ামী লীগের রাজনীতির ধারা এক রকম নয়। ইসলামপন্থীদের স্বতন্ত্র দক্ষতা যোগ্যতা এখন পর্যন্ত জনগণের কাছে প্রমাণিত নয়।

সুতরাং ইসলামপন্থী বিরোধী দলগুলো যদি বড় বিরোধী দল হিসাবে বিএনপিকে অনুসরণ করে রাজনীতি করতে চায় তবে জনগণের কাছে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা অপ্রমাণিতই থেকে যাবে।

বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলো দীর্ঘ দিন বিএনপির সাথে জোট রাজনীতি করেছে, আওয়ামী লীগের সাথে নির্বাচনি রাজনীতি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তাদের মতো নিজস্ব গন্ডিতেই থেকে যেতে হবে আরো লম্বা সময়।

একাদশ জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করে ইসলামি আন্দোলন যে পরিচিতি লাভ করেছে, নেতাকর্মীরা গণমুখী রাজনীতির à