সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

ইসি সুষ্ঠু দাবি করলেই নির্বাচন সুষ্ঠু হয় না: মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) ভোট সুষ্ঠু হয়েছে দাবি করলেই যে নির্বাচন সুষ্ঠু হয়ে যায় এমনটা কোথাও নেই বলে মন্তব্য করেছেন আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ বৃহস্পতিবার তিনি আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনকালে এমন মন্তব্য করেন।

এ কমিশনার বলেন, নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে আমি সবসময় জোর দিয়েছি। কিন্তু তা কতটা সম্ভব হয়েছে জনতার চোখই তা বলবে। ইসি সুষ্ঠু নির্বাচনের দাবি করলেই যে তা সুষ্ঠু হয়ে যাবে এমন কোনো কথা নেই।

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য-উপাত্ত নিয়ে তিনি বলেন, নির্বাচনের তথ্য উপাত্ত নিয়ে কিছুটা পড়াশোনার চেষ্টা করেছি।

এসব তথ্য-উপাত্তে আমি দুটি শব্দ অতিমাত্রায় ব্যবহৃত হতে দেখেছি। রিটার্নিং অফিসার থেকে শুরু করে পর্যবেক্ষক পর্যন্ত সবাই ‘সন্তোষজনক’ এবং ‘স্বাভাবিক’ বলে নির্বাচনকে আখ্যা দিয়েছেন। এতে কী বুঝবো- নির্বাচন খুবই সন্তোষজনক হয়েছে? জনগণও কি তাই বলে?’

ইসি মাহবুব বলেন, ‘দীর্ঘ দুই বছর আমি নির্বাচন কমিশনে। এখন পর্যন্ত সরকারি প্রতিবেদন বা নিজস্ব পর্যবেক্ষকদের প্রতিবেদনে কোনো ‘নেতিবাচক’ বিষয় উঠে আসতে দেখিনি। সবাই যেন কাগজপত্রে গা বাঁচিয়ে চলতে চান। আমি আশা করবো, আমরা সবাই এ নীতি থেকে বেরিয়ে আসবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ