শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি আল-হামদুল্লাহর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি আল-হামদুল্লাহ পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দেন রামি ও তার নেতৃত্বাধীন ঐক্য সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। পদত্যাগের এ ঘটনা গাজার হামাস শাসকদের সঙ্গে আব্বাসের ফাতাহ’র সম্প্রীতির প্রচেষ্টাকে সংশয়ের মুখে ঠেলে দিয়েছে।

প্রতিবেদনটির বরাতে জানা যায়, পশ্চিম তীরের রামাল্লায় মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর এ পদত্যাগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী রামি। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহকে ক্ষমতা থেকে সরিয়ে ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ছোট দলগুলোর প্রতিনিধি এবং স্বতন্ত্রদের নিয়ে একটি নতুন সরকার চায় ফাতাহ সেনট্রাল কাউন্সিল।

উল্লেখ্য, ২০১৪ সালে সংঘাতে লিপ্ত দুই দল ফাতাহ এবং হামাসের সমঝোতার মধ্য দিয়ে রামাল্লায় রামির মন্ত্রিসভা প্রতিষ্ঠিত হয়। তাই রামির সরকারকে বলা হয় ফিলিস্তিনের জাতীয় ঐক্যমতের সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ