সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

জনগণের পক্ষে কথা বলতে চান জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনগণের পক্ষে কথা বলতে আমাদের প্রত্যাশা অনুযায়ী সময় দিতে হবে বলে উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মুহাম্মদ কাদের বলেন, ‘আমরা সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারলে সংসদ প্রাণবন্ত হবে।

আজ বুধবার (৩০ জানুয়ারি) বিকালে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে এ কথা বলেন জিএম কাদের।

এ সময় সংসদ প্রাণবন্ত ও কার্যকর হোক আমরা সেটাই চাই বলে মন্তব্য করে জিএম কাদের বলেন, সংসদকে কার্যকর রাখতে হবে।

বিরোধী দল হিসেবে আমরা সংখ্যায় কম হলেও সংসদকে কার্যকর রাখতে কোনো বাধা হবে না বলে আমরা মনে করি। আমরা সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারলে সংসদ প্রাণবন্ত হবে। মানুষ সংসদের প্রতি আগ্রহী হবে।

জাতীয় পার্টির এ শীর্ষ নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি অনুরোধ থাকবে- আমাদের যুক্তিসঙ্গত কথাগুলো শুনে সেই অনুযায়ী পদক্ষেপ নিলে সংসদের প্রতি মানুষের আস্থা বাড়বে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ