বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’ ঘুমের সময় বালিশের পাশে মোবাইল রাখা কতটা নিরাপদ? ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা

সম্পত্তিতে মুসলিম নারীদের সমানাধিকারে আপত্তি ভারত সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম আইনে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য রয়েছে, এই আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, তার বিরোধিতা করেছে ভারত সরকার। সোমবার দিল্লি হাইকোর্টে ওই জনস্বার্থ মামলাকে নাকচ করার দাবি তোলে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।

এই প্রসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে হলফনামা জমা দেওয়া হয়। হলফনামায় বলা হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত সম্পর্ক আইন বিভিন্ন। এক্ষেত্রে অভিন্ন আইন অনুসরণ করার জন্য আইন কমিশনকে অনুরোধ করেছে সরকার।

ভারত সরকারের পক্ষে দিল্লি আদালতে হলফনামা জমা দেন মনিকা অরোরা। তিনি বলেন, ‘এই প্রসঙ্গে আইন কমিশনের রিপোর্ট আসামাত্র সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

কেন্দ্রের বক্তব্য, সম্পত্তিতে মুসলিম নারীদের সমানাধিকার দাবি করা আবেদন আইনে টিকবে না। অনুরূপ একটি আবেদন নাকচ করতে বাধ্য হয়েছে কেরালা উচ্চ আদালত। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মুসলিম ব্যক্তিগত আইনের সাংবিধানিকতা জনস্বার্থ মামলার ভিত্তিতে বদলানো যাবে না। সম্পত্তির বিষয়ে মুসলিম নারীদের উত্তরাধিকার প্রসঙ্গে নতুন কোনও আইন আনা যায় কিনা, সেই সিদ্ধান্ত নেবে আইনসভা।

সম্পত্তিতে মুসলিম নারীদের সমানাধিকার দাবি করে প্রথম আবেদন জানিয়েছিল সাহারা কল্যাণ সমিতি। তাদের অভিযোগ ছিল, সম্পত্তির উত্তরাধিকারে লিঙ্গ বৈষম্যের শিকার হন মুসলিম নারীরা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ