বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

পাসপোর্ট হাতে পাচ্ছেন আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অল্প কিছু সময়ের মধ্যেই নিজের আবেদন করা পাসপোর্ট ফিরে পাচ্ছেন  হেফাজত ইসলামের মহাসচিব  ও হাটজারী দরুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বিশ্বস্ত সূত্রে জানা যায় আজ মঙ্গলবার (সন্ধ্যায়) বাংলাদেশ প্রধানমন্ত্রীর সামরিক সচিব  মেজর মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন পাসপোর্ট কপি হাতে নিয়ে শাহাবাগের বারডেম হাসপাতালে উপস্থিত হচ্ছেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী কিছুদিন যাবত একাধিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। জানা যায়, তার পাসপোর্ট জনিত সমস্যার কারণে দেশের বাহিরে চিকিৎসা নিতে পারছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে  পাসপোর্ট ফিরিয়ে দিতে তীব্র দাবি ওঠে। হাটহাজরী মাদরাসার সামনে পাসপোর্ট ফিরে পেতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

আজ দুপর ১২টা ৩০ মিনিটি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে  অ্যাম্বুলেন্সে করে বাবুনগরীকে ঢাকার খিদমা হাসপাতাল থেকে বারডেম হাসপাতালে আনা হয়। আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী এ তথ্য জানিয়েছেন।

এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর মিয়া মুহাম্মদ জয়নুল আবদিনের সঙ্গে ফোনে কথা বলে পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সামরিক সচিব আশ্বাস দেন, আলোচনা করে আজকের মধ্যেই পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে।

হাটহাজারী মাদ্রাসার মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতী সরওয়ার কামালও এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুফতী সরওয়ার কামাল আরো বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের কাছেই তিনি বিষয়টি তুলে ধরেছেন এবং পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

উল্লেখ্য, আল্লামা জুনায়েদ বাবুনগরী একজন খ্যাতিমান আলেমে দ্বিন, কোরআন-হাদিস-ফিকাহসহ বিভিন্ন শাস্ত্রে রয়েছে তার গভীর পাণ্ডিত্য। তিনি দীর্ঘদিন ধরে দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস হিসেবে নিয়োজিত আছেন। একইসঙ্গে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব পদেও বহাল আছেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিগগিরই বিদেশ নেওয়া প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য চেষ্টা করায় পাসপোর্ট ফেরত পাচ্ছেন বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ