সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপান ও অস্ট্রেলিয়ার অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় আজ রোববার (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বলে জানা গেছে।

শিনজো আবে এক অভিনন্দন বার্তায় বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) ঊষ্ণ অভিবাদন জানাই।

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে শেখ হাসিনা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে তার নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং জাপান তার সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সার্বিক অংশিদারিত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের চমকপ্রদ উন্নয়নে আমি খুবই আনন্দিত। আমি শেখ হাসিনার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছি। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে অকৃত্রিম অংশীদার হিসেবে অভিহিত করেন।

বসনিয়া ও হারজেগোভিনার মন্ত্রী পরিষদের চেয়ারম্যান ড. ডেনিস ভিজডিকও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাসবসনিয়া ও হারজেগোভিনা এবং বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের জনগণ ও নাগরিকদের স্বার্থে ভবিষ্যতে আরো জোরদার ও গভীর হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ