শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

গাইবান্ধা-৩ আসনে চলছে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে।

রোববার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাতীয় পার্টি (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ২০ ডিসেম্বর মারা যান। ফলে নির্বাচন কমিশন এ আসনের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল দেয়।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী । তারা হলেন- মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল)।

এবং জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্রপ্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন।  ভোট কেন্দ্র ১৩২টি। ১৩২ প্রিসাইডিং অফিসার, ৭৮৬ সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৫৭২ পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এতথ্য জানান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান।

জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, দুই উপজেলায় ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ২০ প্লাটুন করে বিজিবি ও র‌্যাব ও ১ হাজার ৫৮৪ আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

এদিকে নির্বাচন উপলক্ষে সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ