রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাচ্ছে না ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে গণভবন থেকে শুভেচ্ছা বিনিময়ের জন্য চা-চক্রের আমন্ত্রণ পেয়েছি, কিন্তু এতে যাওয়ার সুযোগ নেই।’

ঐক্যফ্রন্ট তাহলে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাচ্ছে না জানতে চাইলে সুব্রত চৌধুরী বলেন, ‘এটা আপাতত প্রাথমিক প্রতিক্রিয়া।’ এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা আমি জানি না। এ বিষয় সম্পর্কে আমার ধারণা নেই।’

উল্লেখ্য, ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল গত ১ নভেম্বর গণভবনে গিয়েছিলেন। ৭ দিন পর ৭ নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা শেখ হাসিনার সঙ্গে গণভবনে দ্বিতীয় দফায় সংলাপে বসেন।

সেবার ঐক্যফ্রন্ট গঠনের পরদিনই সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন ড. কামাল। সেই চিঠি গ্রহণ করে সংলাপে সম্মতি জানান শেখ হাসিনা। এরপর একে একে দেশের সব কটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ