শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা ‘তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে’ মারকাযুল লুগায় পাঁচ দিনব্যাপী বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর ইউক্রেনে রাশিয়ার ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা: নারী-শিশুসহ নিহত ১৬

চীন-পাকিস্তানের জন্য ভারতের ‘বিশেষ’ স্যাটেলাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো সম্প্রতি ৭৪০ ওজনের একটি শক্তিশালী স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে।

এ স্যাটেলাইট চীন ও পাকিস্তানের ওপর নজরদারির ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর জন্য বেশ সহায়ক হবে। সেইসঙ্গে স্পেস কিডজ এর ছাত্রদের তৈরি বিশ্বের সবচেয়ে হালকা একটি স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এ দুটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয় বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

খবরে আরো বলা হয়েছে, ইসরোর অত্যন্ত শক্তিশালী রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’বা ‘পিএসএলভি-সি-৪৪’-তে চড়ে কক্ষে পৌঁছায় ‘মাইক্রোস্যাট-আর’এবং মাত্র ১.২৬ কেজি ওজনের ‘কালামস্যাট’স্যাটেলাইট।

‘কালামস্যাট’ স্যাটেলাইটটি কাঠের চেয়ারের চেয়েও হালকা৷ এটির নাম রাখা হয়েছে দেশটির প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামে৷।

ভারতীয় সেনাবাহিনীর গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে ‘মাইক্রোস্যাট-আর’ স্যাটেলাইটটি। দুটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করায় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ