রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

সিলেট আসছেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের আমির আওলাদে রাসুল সা. আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী এক সংক্ষিপ্ত সফরে ১৯ ফেব্রুয়ারি সিলেট আসছেন।

তিনি এ দিন সকালে সিলেট নগরীর সোনারপাড়াস্থ আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. তাহফীজুল কুরআন মাদরাসায় অবস্থান করবেন।

এর পরে তিনি জামেয়া ইসলামিয়া দারুল উলুম আহমদাবাদ, দুবাগ, বিয়ানীবাজার, সিলেট এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন।

জামেয়ার প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা শায়খ মুহিব্বুর রহমান উক্ত সম্মেলন সফল করার আহবান জানিয়েছেন।

আরআর