শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

‘আ.লীগ চিরদিনের জন্য জনগণের মন থেকে দূরে সরে গেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নয় আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। আওয়ামী লীগ চিরদিনের জন্য জনগণের মন থেকে দূরে সরে গেছে।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সেই দল, যারা শুধু ক্ষমতায় থাকতে চায়, ছাড়তে চায় না। সংবিধান এবং রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করছে নিজেদের স্বার্থে।

দেশে উন্নয়নের প্রথম ভিত্তি করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘হতাশার কোনও জায়গা নেই, হতাশাগ্রস্তরা জিয়াউর রহমানের অনুসারী হতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ হোন।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- দলটির স্থায়ী কমিটির ড.খন্দকার মোশাররফ হোসেন, ড.আবদুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আব্দুল মান্নান, ব্যারিস্টার শাজাহান ওমর (বীর উত্তম), ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান প্রমুখ।

আরআর