রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

১৭ দিন পর ঘরে ফিরলেন সুবর্ণচরের ধর্ষিতা মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম>

নোয়াখলী জেলার সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামে ৩০ ডিসেন্বর দিবাগত গভীর রাতে গণধর্ষণের শিকার মা আজ বৃহস্পতিবার ১৭ দিন পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের ছাড়পত্র নিয়ে স্বামীর সঙ্গে অ্যাস্বুলেন্সযোগে নিজ বাড়িতে ফিরে আসেন।

হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তার ভাঙ্গা হাতের আরো চিকিৎসার জন্য আগামী ২ ফেব্রুয়ারি হাসপাতালে আসতে বলা হয়েছে। তাকে ফলোআপে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল। বাড়িতে তার শারীরিক কোন সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবে।

এদিকে হাসপাতাল থেকে জেলা ডিবি পুলিশের একটি দল তার বাড়িতে পোঁছে দিয়ে আসে। মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পরিদর্শক জাকির হোসেন জানান, ‘ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়ে আমরা সচেষ্ট।’

-এটি