শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

২৩ জানুয়ারি ভারতে যাচ্ছেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আগামী ২৩ জানুয়ারি ভারতে সফরে যাচ্ছেন।

জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তিনি ভারত সফর করবেন বলে জানা গেছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সিইসি নূরুল হুদা ভারতের ‘জাতীয় ভোটার’ দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। ২৪ ও ২৫ জানুয়ারির অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ২৩ জানুয়ারি রওনা দিয়ে ফিরবেন ২৮ জানুয়ারি।

চিঠিতে আরও বলা হয়, সিইসির ভারত সফর প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। এই সফরে হোটেলে থাকা, খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বহন করবে ভারতের নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন সিইসির বিমান ভাড়া ও অন্যান্য ব্যয়ভার বহন করবে।

নূরুল হুদার সফরসঙ্গী হবেন তার স্ত্রী হোসনে আরা হুদা। স্ত্রীর সব ব্যয়ভার সিইসি বহন করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ