মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

প্রকাশ হল সাইদ আহমদ পালনপুরির ‘দেওবন্দিয়ত ও আমরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আত্মসমালোচনা করতে পারাও একটি মহত গুন। যে জাতির মাঝে আত্মসমালোচনা নেই, তারা কখনও সফলকাম হতে পারেনা। আত্মসমালোচনা জীবনের লক্ষ্যকে সজীব রাখে।

পার্থিব জীবনে দায়িত্বশীলতা সৃষ্টি করে, পরকালীন জওয়াবদিহিতার চিন্তা বৃদ্ধি করে এবং বিবেককে শাণিত করে। করণীয় ও বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভে সাহায্য করে। সর্বোপরি জীবনের উচ্চতম লক্ষ্যকে স্মরণ করিয়ে দিয়ে একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠার কাজে সর্বদা প্রহরীর মত দায়িত্ব পালন করে।

ড.উমর উবাইদ হাসানা ‘আদাবুল ইখতিলাফ ফিল ইসলাম’ বইয়ের ভূমিকায় লিখেন, আমরা কমই আমাদের অভ্যন্তরীন বিষয়ে লক্ষ্য করি। কেননা মানুষের দোষত্রুটি নিয়ে নিয়োজিত থাকা, এর প্রচার করা এবং এর উপর পাতন, নিজেদের অভ্যন্তরীন কাঠামো এ চিন্তার সুযোগ দিচ্ছেনা। অথচ হাদিসে আছে, শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য, যাকে নিজের দোষত্রুটি অন্যের খুঁত অন্বেষণ করা থেকে নির্লিপ্ত রাখে।

উস্তাজে মুহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুরি জজিদা মাজদুহু গুলু ফিদ্বীন বইয়ে অভিমত ব্যক্ত করে লিখেন, অন্যদের সমালোচনার শিকার হওয়া থেকে নিজেদের দোষত্রুটি নিজেরাই বলা উত্তম। লেখক ‘দেওবন্দিয়ত ও আমরা’ বইটি এলক্ষ্যেই রচনা করেন।

বইয়ে দেওবন্দিয়ত-এর প্রধান বিষয়বস্তু; ইহয়াউস সুন্নাহ: সুন্নাহ প্রাণবন্ত করা। ইমহাউল বিদআহ: বিদআতের বিলোপসাধন এবং আত-তালাক্কি আনিস সালাফ: সালাফে সালেহিন থেকে দ্বীনের বিষয়বস্তু গ্রহণ করা ও প্রাসঙ্গিক নানান বিষয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়। আমাদের দেওবন্দিয়ত মিশন কী, আমরা কারা, দায়িত্বভার কী? লেখক তা দলিলভিত্তিক ফুটিয়ে তুলেছেন।

প্রকাশিতব্য বই: দেওবন্দিয়ত ও আমরা।
মূল: মুফতি সাইদ আহমাদ পালনপুরি।
লেখক: মুহাম্মদ উবায়দুল্লাহ আসআদ কাসেমি।
প্রকাশনী: মাকতাবাতুস সুন্নাহ,বাংলা বাজার,ঢাকা।
প্রকাশক: খালেদ সাইফুল্লাহ কাসেমি।
পৃষ্ঠাসংখ্যা: (অনুমানিক) ২৩০।
মূল্য: নির্ধারণ হয়নি।
প্রকাশকাল: ২৫ জানুয়ারি ২০১৯।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ