রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিশরের বিশিষ্ট কারি শায়েখ ইব্রাহিম ফাতায়েরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

মিশরের প্রসিদ্ধ ও বয়োজ্যেষ্ঠ করি, হাফেজ শায়েখ ইব্রাহিম ফাতায়ের ইন্তেকাল করেছেন।

শায়েখ ইব্রাহিম ফাতায়ের বৃহস্পতিবার ১০ম জানুয়ারি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

গতকাল শুক্রবার এশার নামাজের পর মরহুম শায়েখ ইব্রাহিম ফাতায়েরের দাফন হয়েছে বলে জানা যায়।
তিনি মিশরের কাফার আশ-শেখ প্রদেশের বিলা শহরে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন।

৭ বছর বয়সে তিনি তার দৃষ্টি শক্তি হারান। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি ১৪ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হিফজ করেন।

পড়াশোনা শেষ কারার পর তিনি তার শহরের আওকাফ অফিসেরে মুয়াজ্জিন ও এ আওকাফের আওতাধীন একটি মকতবের শিক্ষক হিসেবে নিয়োজিত হন।

তিনি জীবদ্দশায় অনেক কারি ও হাফেজে কুরআনকে গড়ে তুলেছেন। বিভিন্ন কুরআন মাহফিলে মিশরের প্রসিদ্ধ কারি শায়েখ মুহাম্মাদ আব্দুল ওয়াহাব তানতাভী ও শায়েখ আব্দুল ফাতাহ তারুতীর সাথে তিনি কুরআন তিলাওয়াত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ