রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ক্রেতার চেয়ে দর্শনার্থীই বেশি বাণিজ্য মেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কাল মেলার প্রথম শুক্রবার। প্রথম সাপ্তাহিক ছুটিতে ভিড় জমিয়েছেন বিপুল পরিমান ক্রেতা ও দর্শনার্থী। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীই বেশি ছিল এবারের মেলায়।

তুলনামূলক বেশি ভিড় ছিল জুয়েলারি, ক্রোকারিজ ও দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের প্যাভিলিয়নে। তবে আগতদের বেশি আগ্রহ ছিল দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের প্যাভিলিয়নগুলো।

বিক্রেতারা বলছেন, ক্রেতার সংখা কম, বেশির ভাগ মানুষ দেখতে এসেছে। জিনিসপত্র দেখে দরদারম করছেন কিন্তু কেউ কিছু কিনছেন না। তাই লোকসান হচ্ছে।

মেলার গেট ইজারাদার প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মীর শহিদুল আলম বলেন, মানুষজন এখনও মেলায় আসা শুরু করেনি। এ পর্যন্ত মাত্র ১২ হাজার লোক মেলায় প্রবেশ করেছে।

এএ