শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

‘সপ্তাহ খানেকের মধ্যে চালের দাম কমবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত দশ বছরে বাংলাদেশ বাণিজ্যে অনেক উন্নতি লাভ করেছে। নির্বাচনের জন্য কয়েকদিন যানবাহনের সমস্যা ছিল। তাই চালের দাম বেড়েছে। আমরা চালের দাম কমাতে চেষ্টা করছি। আশা করি এ সমস্যার সমাধান হয়ে যাবে।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, গত ১০ বছরে বাণিজ্যে অনেক উন্নতি হয়েছে। চীন ও ভারতে আড়াইশ কোটি মানুষ বাস করে। বর্তমানে আমাদের এ দুই দেশের বাজার ধরার ইচ্ছা আছে। গার্মেন্টস সেক্টরে রপ্তানী বাণিজ্য ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলার টার্গেট করেছি।

এ দুই দেশের বাজার ধরতে পারলে রপ্তানিতে আমদের টার্গেট পুরণ হবে। পাশাপাশি ইন্দোনেশিয়ায় আমরা রপ্তানি বাণিজ্য করার উদ্যোগ নিয়েছি। এটি সফল হলে আমাদের বাণিজ্য ঘাটতি অনেকটা কমে আসবে।

নির্বাচনের জন্য মাঝখানে ২/৩ দিনের যানবাহনে সমস্যা ছিলো। সে জন্য চালের দাম বেড়েছে। আমি ও খাদ্যমস্ত্রী বৃহস্পতিবার মিল মালিক, ধান ব্যবসায়ীদের সঙ্গে বসেছিলাম। তারা কথা দিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে চালের দাম কমে আসবে।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা সহ গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ