রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

সাংবিধানিক বেঞ্চে বাবরি মসজিদ মামলার শুনানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি শুরু হয়েছে আজ।

বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ যে সাংবিধানিক বেঞ্চ গড়েছেন, তার ৫ সদস্যই প্রবীণ বিচারপতি এবং তারা প্রত্যেকেই প্রধান বিচারপতি হওয়ার তালিকায় রয়েছেন।

৪ জানুয়ারি সুপ্রিম কোর্ট মামলার শুনানির জন্য এই দিনটাই ঠিক করে দেয়া হয়। কিন্তু সাংবিধানিক বেঞ্চে এ মামলার শুনানি হতে চলেছে, তখনও এ বিষয়ে কোনো ধারণা ছিল না। পরে রাম জন্মভূমি মামলায় প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিপরীত পথে হাঁটেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

তিনি জানিয়ে দেন, এই মামলার শুনানি হবে সাংবিধানিক বেঞ্চে। যার নেতৃত্বে থাকবেন শীর্ষ আদালতের ৫ বিচারপতি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে শীর্ষ স্তরের ওই বেঞ্চের সদস্যরা হলেন বিচারপতি এস এ ববদে, বিচারপতি এন ভি রামানা, বিচারপতি উদয় ইউ ললিত ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

রাম জন্মভূমি মামলায় ইলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল হওয়ার সময়েই সাংবিধানিক বেঞ্চ গঠনের আর্জি জানানো হয়েছিল। পরে মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ কি না, সেই প্রশ্নের মীমাংসার জন্য সাংবিধানিক বেঞ্চ গঠনের আর্জি পেশ হয় সুপ্রিম কোর্টে।

কিন্তু সাংবিধানিক বেঞ্চ গঠনের সমস্ত আর্জি খারিজ করে প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র জানান, নেহাত জমি সংক্রান্ত বিবাদ হিসেবেই এই মামলার বিচার হবে শীর্ষ আদালতে।

অনেক হিন্দুত্ববাদী সংগঠন মামলার রায় বেরনোর আগেই রামমন্দির বানানোর জন্য দাবি জানায়।

কিন্তু সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়েছেন, মামলাটি বিচারাধীন, বিচার সম্পূর্ণ হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব। এবং কেন্দ্র সেই সিদ্ধান্ত সংবিধান মেনেই নেবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আইএ