শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

উপজেলা নির্বাচনেও ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আর এ কারণে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালায় ইভিএমের ব্যবহার যুক্ত করে সংশোধন করবে ইসি।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচন মার্চ মাসের দিকে অনুষ্ঠিত হবে। খুব বেশি সময় নেই হাতে। আগামী কমিশন সভায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা সংশোধন নিয়ে কথা হবে। তারপর সিদ্ধান্ত হবে।

আগামী রোববার কমিশন সভা হতে পারে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালায় দু-একটি সংশোধনও আনা হতে পারে।

তবে উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আগে এ বিষয়ে মন্ত্রণালয়ের অনাপত্তি লাগবে। এরপরই ইসি তা সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, এবারই প্রথম জাতীয় নির্বাচনে ৬ টি আসনে ইভিএম ব্যবহার করা হয়। যদিও বিরোধী দলগুলো ইভিএমে আপত্তি জানিয়েছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ