রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

নতুন সরকার হাস্যকর ছাড়া কিছু নয়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লাগ সরকারের বিষয়ে নতুন সরকার গঠন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গঠন এটা নিয়ে মন্তব্য করার তো হাস্যকর ছাড়া কিছু না।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখান করেছি যে নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, জনগণ পুরোপুরিভাবে এটাকে বর্জন করেছে বলা যেতে পারে। এই নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেয়নি৷ সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা সরকার গঠন এটা নিয়ে মন্তব্য করার তো হাস্যকর ছাড়া কিছু না।

মির্জা ফখরুল আরো বলেন, আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি, এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখান করেছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই সরকারের কোনো অধিকার নেই যে বাংলাদেশের ১৬ কোটি মানুষের উপর তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার৷ এই জন্য এটা কখনোই জনগণের ভোট করে নাই, জনগণ ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করে নাই।

২০১৪ সালে এই প্রেক্ষাপটই ছিলো এবং এরপরও ৫ বছর তারা শাসন করেছে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তান থাকে নাই? থাকছে তো। বিভিন্ন জায়গায় থাকছে না? জনগণের সঙ্গে সম্পর্ক নাই কিন্তু সরকার আছে। সরকার তো থাকেই, একটা কিছু না কিছু থাকতে হবে। তার সঙ্গে এটাকে মিলিয়ে লাভ নাই।

-এটি