শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিন বাহিনীর একটি সু-সজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিন বাহিনীর প্রধানও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে, সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ