শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

সৌদি নারীদের কাছে ডিভোর্সের সংবাদ পৌঁছবে এসএমএসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের নারীরা এখন এসএমএস বা ক্ষুদে বার্তার মাধ্যমে বিবাহ বিচ্ছেদের খবর জানতে পারবেন। দেশটিতে যে নতুন আইন জারি হওয়ার ফলে বিবাহ বিচ্ছেদ কার্যকর হওয়ার তথ্য ক্ষুদে বার্তার মাধ্যমেই জানতে পারবেন তারা। খবর বিবিসির।

ওই আইন ‍অনুযায়ী, কারও বিচ্ছেদের আবেদন অনুমোদন হলে এসএমএস পাঠিয়ে নারীদের নিশ্চিত করবে আদালত। নতুন এ আইনটি কার্যকর হয়েছে রোববার থেকে।

সৌদির নারী আইনজীবীরা বলছেন, এর ফলে দেশটিতে নারীদের ক্ষেত্রে হঠাৎ করে বিচ্ছেদের প্রবণতা বন্ধ হবে, যা দেশটিতে ‘গোপন তালাক’ নামে পরিচিত। যার ফলে স্ত্রীদের কোনও কিছু না জানিয়েই বিয়ে ভেঙ্গে দিতে পারতেন স্বামীরা।

ফলে নতুন এই নির্দেশনায় নারীরা তাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন এবং বিয়ের পরবর্তী ভরণপোষণের অধিকার রক্ষা করতে পারবেন।

সৌদি আইনজীবী নাসরিন আল-গামদি ব্লুমবার্গ ম্যাগাজিনকে বলেছেন, নতুন এই পদক্ষেপে বিচ্ছেদের পরে নারীরা তাদের অধিকার রক্ষা করতে পারবেন। পাশাপাশি বিচ্ছেদের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারও রোধ হবে।

সৌদি আরবের অনেক নারী দেশটির আদালতে আপিল করেছেন যে, তাদেরকে কোনও রকম অবহিত না করেই ‘তালাক’ দিয়েছেন তাদের স্বামীরা, বলছেন আইনজীবী সামিয়া আল-হিনদি।

বলা হচ্ছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে নতুন এই পদক্ষেপ নেয়া হয়েছে। যুবরাজ মোহাম্মদ এর আগে সেদেশে নারীদের মাঠে গিয়ে ফুটবল ম্যাচ দেখার সুযোগ এবং পুরুষদের জন্য সংরক্ষিত চাকরিতে নারীদের চাকরির সুযোগ তৈরি করে দেন।

একা একা যেসব কাজ করার ক্ষেত্রে সৌদি নারীদের নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো হচ্ছে-পাসপোর্টের জন্য আবেদন, বিদেশ ভ্রমণ, বিয়ে করা, ব্যাংকের হিসাব খোলা, কিছু ব্যবসা শুরু করা, অস্ত্রোপচার করা এবং কারাগার থেকে বের হওয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ