রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

গণফোরামের নির্বাচিত দুই সদস্য শপথ নেবে না: মন্টু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেছেন,  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শিগগিরই কর্মসূচি দেয়া হবে। আমরা চলতি নির্বাচন প্রত্যাখ্যান করেছি।

তিনি বলেন, আমরা গত নির্বাচনে যে বিপর্যয় হয়েছে তা নিয়ে আলোচনা করেছি। আগামী ৮ জানুয়ারি আবার আমরা বসবো, বসে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৬ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা বলেন।

গণফোরামের সদস্যদের শপথ নেয়ার ব্যাপারে ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারো শপথ নেওয়ার প্রশ্নই আসে না। আমরা সবসময় এ নির্বাচন প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছি। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

এর আগে দুপুর পৌনে ১২টায় ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

আরআর