শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

কোল্ড এলার্জি থেকে রক্ষা পেতে চান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাবহান মামদুহ: ধুলাবালি, ঠান্ডা ও শীতজনিত কারণে অনেকে সর্দি, কাশি, গলা ব্যথায় ভোগেন। আর এটাকেই বলে কোল্ড এলার্জি। এ নিয়ে ঘাবড়াবার মত তেমন কিছু নয়। কারণ কিছু স্বাস্থ্য বিধি মেনে চললেই এ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আসুন বিষয়গুলো জেনে নেওয়া যাক।

১. বেশি করে পানি পান করা।

২. বিশেষ পথ্যের দরকার নেই, তবে ফলের রস বিশেষত কমলা লেবু বা পাতি লেবুর রস খেলে উপকার পাওয়া যায়

৩. গরম পানির ভাপ নেওয়া অন্তত দিনে চারবার

৪. এক টুকরো মিছরি, লবঙ্গ বা আদা মুখে রাখা

৫. মধুর সাথে তুলসী বা বাসক পাতার রস মিলিয়ে খাওয়া

৬. সর্দি-কাশির সাথে গলা ব্যথা হলে এক গ্লাস গরম পানিতে এক চামচ লবণ দিয়ে দিনে ২ থেকে ৩ বার গার্গল বা কুলকুচা করা

৭. সমপরিমাণ মধু আর লেবুর রস মিশিয়ে ১০ মিনিট অন্তর বড় চামচের এক চামচ খেলে গলা ব্যথায় আরাম পাওয়া যায়

৮. ৫ গ্রাম শুকনো হলুদ গুড়ো, ২৫০ মি.লি. দুধ এবং ২ চামচ চিনি ১০ থেকে ১২ মিনিট ফুটিয়ে সে দুধ খেলে সর্দি কমে যায়

৯. আদা ও তুলশী পাতা এক গ্লাস পানিতে ফুটিয়ে তাতে এক কাপ মধু মিশিয়ে দিনে ৪ থেকে ৫ বার খেলে উপকার পাওয়া যায়

১০. খানিকটা পানি ফুটিয়ে তার সাথে একটি পাতি লেবুর রস আর অল্প চিনি বা লবণ মিশিয়ে গরম গরম খেলে আরাম পাওয়া যায়

১১. সর্দি-কাশি লেগে থাকলে ওল পোড়ার সাথে নারকেল কোরা ও ৫ থেকে ৭ ফোঁটা ঘি মিশিয়ে খেলে সর্দির দোষটা কেটে যাওয়ার সম্ভাবনা

উপরোক্ত টিপসগুলো মেনে চললে ঠান্ডা সেরে যাবে বলে অভিমত দিয়ে থাকেন চিকিৎসাবিদগণ। তবে, অবস্থার যদি খুবই অবনতি ঘটে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ