রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদে বিরোধীদল হিসেবেই থাকবে জাতীয় পার্টি। সে হিসেবে আজ সংসদের চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি।

পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে মনোনীত করা হলো।

গত সংসদে সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে দেখা গেলেও এবার হুসেইন মুহাম্মদ এরশাদই হচ্ছেন বিরোধীদলীয় নেতা। এ নিয়ে দলের নেতাদের মধ্যে চলছে গুঞ্জন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ