শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

সুবর্ণচরের ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণ করার ঘটনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘সচেতন নাগরিক সমাজ’।

শুক্রবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তরুণরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন, কথাটা এখন সবারই জানা। নৌকা প্রতীকে ভোট না দেয়ার অপরাধে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। যা একটি বর্বরচিত অধ্যায়।

এ দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলের নেত্রী এবং স্পিকার একজন নারী। এরপরেও নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি কি কমেছে নাকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

বক্তারা আরও বলেন, এই পবিত্র জমিনে এক একটি ধর্ষণ, এক একটি কলঙ্ক রচনা করে। বিষয়টি আমরা হয়তো ভুলেই গিয়েছি। কিন্তু সেই পবিত্র মাটির প্রতিটি ধূলিকণা সব মনে রেখেছে। মনে রেখেছে ধর্ষিতা প্রতিটি নারীর বুকফাটা আর্তনাদ।

আমরা চাই না এমন দুঃস্বপ্ন আর কোনও মা দেখুক। চাই না কোনও বোনের সাথে ঘটতে থাকুক এসব। এসব অমানুষদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা মানববন্ধন করতে এসেছি।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাওলানা শরাফত শরীফ, ইখলাস আল ফাহিম, কে এম ইমরান হোসাইন, যিয়াদ বিন সাঈদসহ অনেক তরুণ।

আরআর