রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পৃথিবীর কোনো দেশই এ নির্বাচন প্রত্যাখ্যান করেনি: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর কোনো দেশই একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেনি।

তিনি বলেন, এ নির্বাচন নিয়ে ইসি বিরুদ্ধে কোনো দেশ মন্তব্য করেনি। এটি ইসি সচিবালয়সহ সংশ্লিষ্ট সবার সফলতা।

বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন যখন সমাপ্ত হলো, তারপর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কমিউনিটি (সম্প্রদায়) থেকে আমাদের এই নির্বাচন নিয়ে মন্তব্য করেছে, অভিমত দিয়েছে। এই নির্বাচনকে তারা সফল নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন।

নূরুল হুদা বলেন, সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি। সেখান থেকে শীতের হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে আমাদের কাছে এখানে চলে এসেছে।

তিনি আরও বলেন, অত্যন্ত চ্যালেঞ্জিং ও সফল একটি নির্বাচন সম্পন্ন করে দিয়ে আমরা সকলে নববর্ষে অনুপ্রবেশ করেছি। এই বছরটা আমাদের জন্য চালেঞ্জিং হবে। প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করতে হবে, সেই প্রত্যয়ও প্রত্যাশা করছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ