বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

মোবাইলে আসক্তি ছাড়াতে মেয়ের গায়ে আগুন দিলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সময়ের সাথে সাথে মোবাইলের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমাদের যাপনের সঙ্গে। দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে খুদেরাও। বাবা-মায়েরা ছেলে-মেয়ের মোবাইল-আসক্তি কমাতে কিনা করেন; স্ক্রিন প্যাটার্ন বা পাসওয়ার্ড, এমনকি হাতের আঙুলের ছাপ দিয়ে ফোন লক করে রাখেন। কিন্তু খুদেরা এখন এতটাই স্মার্ট যে, এতসব প্রচেষ্টা ব্যর্থ করেও তারা ঠিক ফোনটি ব্যবহার করে। ফলত প্রায়শই খেতে হয় বাবা-মায়ের ধমক।

এতদূর পর্যন্ত ঠিকই আছে। কিন্তু রাগের মাথায় শাসনের মাত্রা ছাড়িয়ে একটি মারাত্মক হিংসাত্মক ঘটনা ঘটিয়েছেন ভারতের মুম্বাইয়ের পালঘর জেলার বাবা মুহাম্মদ মনসুরি (৪০)। মোবাইলের নেশা ছাড়াতে তিনি যে শাস্তি দিলেন মেয়েকে, শুনলে শিউরে উঠবেন যে কেউ।

পুলিশ জানায়, অনেকদিন ধরেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছিল বছর ষোলোর কিশোরী মেয়েটি। বাবার বারণ করা সত্বেও সে কথা শুনতো না, অধিকাংশ সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতো মেয়ে।

মোবাইল ঘাঁটা নিয়ে গত সোমবার আবারও ঝগড়া বাধে মেয়ে ও বাবার মধ্যে। কিন্তু মেয়ে কোনোমতেই মোবাইল ত্যাগ করতে রাজি না হওয়ায় রেগে গিয়ে মেয়ের গায়ে কেরোসিন তেল ঢেলে দেন বাবা। তারপর ধরিয়ে দেন আগুন! জ্বলন্ত মেয়েকে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান এরপর। ঘটনার সময় বাড়িতে তারা দু’জন ছাড়া আর কেউই উপস্থিত ছিল না।

পরে পাড়া-প্রতিবেশীরা দগ্ধ মেয়েটিকে মুম্বাইয়ের জে জে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিত্‍সকেরা জানিয়েছেন, মেয়েটির শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই অগ্নিদগ্ধ কিশোরী। এদিকে, মেয়েটির বাবা মনসুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র- ইন্ডিয়া টাইমস।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ