বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মিডিয়া-চলচ্চিত্রে কাজ করে বা আগ্রহী বোনদের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজনীন আক্তার হ্যাপী (আমাতুল্লাহ)

দুনিয়ার যত মুসলিম বোন আছে সবাইকে আমি নিজের বোনই মনে করি। আমার বোন যখন ভুল কিছু করবে বা করতে চাইবে আমি নিশ্চয় তাকে হাসিমুখে সেই অন্ধকারে ঠেলে দিতে পারবো না। আমার বলাটা তো আমাকে বলতেই হবে। শোনা না শোনা, মানা না মানা এটা তো যার যার বিষয়।কেউ ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিতে চাইলে আমি আটকাতে তো পারব না।

এটা বলতে পারবো শুধু, এই আগুন ধ্বংস করে দেবে, সহ্য করা যাবে না। তবুও জেনেশুনে কেউ ঝাঁপ দিলে সেটা তার জিম্মাদারি।

কোরআনে নারীদের জন্য আলাদ 'আন নিসা' নামে আলাদা একটি সূরা রয়েছে। আল্লাহু আকবার! কত বড় সম্মান! নারীর যে সম্মান ইসলামে আছে যা আর কোনো ধর্মে নেই।

নারী খুব দামী জিনিস। আল্লাহ এবং আল্লাহর রাসূল তা পরিষ্কার করে বলে দিয়েছেন। সুবাহানআল্লাহ!

আর আমরা আজকে বেপর্দা হয়ে সম্মান অর্জন করার চেষ্টা করছি। মিথ্যা সম্মানের পেছনে ছুটে মরছি।

একটু চিন্তা করি, ধরলাম আমি/আপনি অনেক বড় নায়িকা হলাম, চলচিত্রে সর্বোচ্চ সম্মান অস্কার পেলাম। প্রচুর টাকা হলো। সারা পৃথিবীর মানুষের (মুমিনদের কাছে না) কাছে আইডল হলাম।

আমাকে/আপনাকে এক পলক দেখার জন্য জীবন দিতেও রাজি অনেকে। প্রচুর ক্ষমতা হলো। এবং কোনো না কোনো দিন মরে গেলাম। তারপর? ভাবতে পারেন?

অন্ধকার কবরটাতে কেউ একটা লাইট জ্বালানোরও ক্ষমতা রাখেনা। এত দামী দামী পোষাক পরতেন আপনি, সেই আপনার পোষাক হবে শুধু মাত্র সাদা কাফনের কাপড়। কোথায় যাবে সম্মান? কোথায় থাকবে ক্যারিয়ার? কোথায় থাকবে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি ভক্তরা? তারা কি আপনাকে আজাব থেকে বাঁচাতে পারবে?

হযরত আবু সাইদ খুদুরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, অবশ্যই নাফরমান অর্থাৎ (বে নামাজি, বেপর্দা) নারীদের কবরে তাদের জন্য ৯৯ টি বিষাক্ত সর্প (সাপ) নির্ধারণ করা হয়। সেগুলো তাকে কেয়ামত পর্যন্ত কামড়াতে ও দংশন করতে থাকবে।যদি তাদের মধ্যে হতে কোন একটি সাপও পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো তাহলে জমীনে কোনো সবুজ তৃণলতা বা উদ্ভিদ জন্ম নিতো না (দারেমী)।

আর ইমাম তিরমিযীও অনুরূপ বর্ণনা করেছেন। তবে ৯৯ এর স্থলে ৭০ এর কথা বলেছেন। (মেশকাত, হাদীস নং ১২৬)।

আর জাহান্নামের কঠোর শাস্তি তো আছেই। পর্দা করাকে আমরা অমর্যাদা মনে করি। আফসোস! আমরা কোনো দামী জিনিস রাস্তাঘাটে খোলামেলা ভাবে নিয়ে চলি? দামী দামী গহনার জায়গা কেন তালাবদ্ধ আলমারি হয়? কেন শোপিস করে রাখি না? কেন? উত্তর নিজেরা খুঁজে দেখি।

আমরা তো অনেক বেশি দামী কোনো জিনিসের সাথেও তুলনা করার মত না। আজ অà¦