শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

মার্চে উপজেলা নির্বাচন: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মার্চে উপজেলা নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা। ফলে আমাদের হাতে সময় মার্চ মাস। এই সময়ের মধ্যে নির্বাচন করতে চায় কমিশন। মার্চে নির্বাচন করতে হলে ফ্রেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করতে হবে।

ইসি সচিব আরও বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৬ ধাপে ৪৮৭ টিরও বেশি উপজেলায় নির্বাচন করা হবে। প্রথম ধাপে হবে একশোর কাছাকাছি উপজেলা নির্বাচন। এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে বাকি উপজেলায় নির্বাচন করা হবে।

২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন আইনত নির্দলীয় হলেও পরে আইন সংশোধনের ফলে এবার এ নির্বাচন হবে দলীয় প্রতীকে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে উপজেলা পরিষদের প্রার্থী মনোনয়নের কাজ সহসাই শুরু করতে হবে।

উল্লেখ্য ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পরই, ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন। ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে ওই নির্বাচনে ভোট গ্রহণ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ