রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ায় ভূমিধস; নিহত ১৫, নিখোঁজ ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার একটি পাহাড়ি গ্রামাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পশ্চিম জাভার সুকাবোমি জেলার সিমারেশমি গ্রামে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের অন্তত ৩০টি ঘর-বাড়ি ধ্বংস হয়ে যায়।

কর্তৃপক্ষ বলছে, ভারী বৃষ্টির কারণে ভূমি ধসেছে। ঘটনাস্থলেই শত শত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগরোও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ ভূমিধসের ঘটনায় ৬০ জন মানুষ বাড়ি-ঘর হারিয়েছে, যাদের নিরাপদ অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন। তারা মাটি সরিয়ে মরদেহ উদ্ধার কাজে রয়েছেন। সেইসঙ্গে নিখোঁজদের অনুসন্ধানেও তৎপরতা চালাচ্ছেন জরুরি নিরাপত্তা বাহিনী।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ