বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

নির্বাচন পরবর্তী সহিংসতা পরিহারের আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন পরবর্তী সহিংসতা পরিহার করতে ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘ অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে এ আহ্বান জানান।

ওই বিবৃতিতে বাংলাদেশের সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করেছে জাতিসংঘ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ব্যাপারে অবগত আছে জাতিসংঘ।’

বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মুখপাত্র বলেছেন, ‘আমরা নির্বাচনি প্রচারণার সময় এবং নির্বাচনের দিনে প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’

অ্যান্তনিও গুতেরেসের ওই মুখপাত্র বলেছেন, ‘আমরা নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি; যাতে মানুষ তাদের সাধারণ অধিকার ভোগ ও মত প্রকাশ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও আইনী উপায়ে নির্বাচনী অভিযোগগুলোর সুরাহা করার জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। সহিংসতা এবং মানুষ ও সম্পত্তির ওপর আঘাত গ্রহণযোগ্য নয়।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ