বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ইমরান এইচ সরকারের ভোট ২ হাজার ৭৭৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। নির্বাচনে তিনি মোট পেয়েছেন ২ হাজার ৭৭৫ ভোট।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাকির হোসেন ১ লাখ ৬২ হাজার ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান ধানের শীষের প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৬০ ভোট।

ফলাফল প্রকাশের আগে আগে সংবাদ বিজ্ঞপ্তিতে ইমরান এইচ সরকার নির্বাচনের সমালোচনা করে বলেন, এটি অনিয়ম ও ভোট ডাকাতিতে ইতিহাসের জঘন্যতম নির্বাচন। যে ন্যক্কারজনক জোচ্চুরি হয়েছে এবারের নির্বাচনে, তার কোনো নজির নেই।

সাধারণ ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি এবং ক্ষমতাসীন দল জনগণের ভোটাধিকারের বিন্দুমাত্র সম্মান না রেখে নির্বাচনকে তামাশায় পরিণত করেছে বলে মন্তব্য করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন,বিশেষ করে রৌমারী-রাজিবপুর-চিলমারীর হতদরিদ্র বৈষম্যের শিকার মানুষগুলো যে স্বপ্ন দেখেছিল, তাদের সেই অধিকারের সঙ্গে প্রতারণা করেছে মহাজোট সরকার।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ